প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে “নিউক্লিয়ার হাইপোথিসিস ফর স্কুল স্টুডেন্টস” শীর্ষক একটি শিক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত
২৯.০৩.২০২৬

ঈশ্বরদীর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়-এ “নিউক্লিয়ার হাইপোথিসিস ফর স্কুল স্টুডেন্টস” শীর্ষক একটি ব্যতিক্রমী ও চিন্তাশীল শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সর্বসাধারণ পারমানবিক তথ‍্য কেন্দ্র (পিআইসি) সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি এবং ক্লাসের উদ্দেশ্য তুলে ধরা হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ১০টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দলকে একটি করে হাইপোথিসিস কার্ড দেওয়া হয় এবং দলীয় আলোচনার মাধ্যমে নির্ধারিত বিষয়ে উত্তর প্রস্তুতের জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়। এই কার্যক্রম শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং দলগত কাজের সক্ষমতা বাড়াতে সহায়তা করে।

পরবর্তীতে দলগুলো তাদের নির্ধারিত বিষয়ে উপস্থাপনা করে এবং যুক্তি তুলে ধরে। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী খাতুন, যিনি উপস্থাপনা, যুক্তি এবং প্রশ্নোত্তর পর্বে পারফরম্যান্সের ভিত্তিতে নম্বর প্রদান করেন।

“যদি মানুষ অমর হতো, তাহলে কোন পেশা বিলুপ্ত হয়ে যেত?”—এই বিষয়ে চমৎকার উপস্থাপনার মাধ্যমে “টিম-৩” বিজয়ী হয়। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে গুডি ব্যাগ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।