প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
সর্বসাধারণ পারমানবিক তথ‍্য কেন্দ্র -এর উদ্দ‍্যেগে গোকুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে
৩০.০৩.২০২৬

গোকুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফিক্সেট অন ইওর স্কিল” শীর্ষক একটি আকর্ষণীয় ও শিক্ষামূলক মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১১–১২ বছর বয়সী ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে সর্বসাধারণ পারমানবিক তথ‍্য কেন্দ্র (পিআইসি) সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি এবং ক্লাসের উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর শিক্ষার্থীদের জন্য চেইন রিঅ্যাকশন বিষয়ক একটি শিক্ষামূলক কার্টুন প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা হয়।

শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করতে ডমিনো ব্যবহার করে চেইন রিঅ্যাকশনের একটি প্রদর্শনী করা হয়। পরে শিক্ষার্থীরা নিজেরাই ডমিনো দিয়ে চেইন রিঅ্যাকশন তৈরি করে হাতে-কলমে বিষয়টি অনুশীলন করে।

শেষে মৌলিক জ্বালানি উৎস ও আলোচিত বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের “নিউক্লিয়ার প্রফেশন” ব্রোশিওর প্রদান করা হয়।

পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে এবং একটি প্রাণবন্ত শিক্ষণ পরিবেশ নিশ্চিত করে।