প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
১০ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্লোবাল অ্যাটমিক কুইজ ২০২৬
০১.১১.২০২৬

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের উদ্যোগে আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ ২০২৬’ আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। “একটা সাধারণ দিন। অসাধারণ প্রযুক্তি!” প্রতিপাদ্যে আয়োজিত এই কুইজে অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির বিভিন্ন ব্যবহার এবং ভবিষ্যৎ গঠনে এর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

“ওয়ান অ‍্যাটমিক ডে” শিরোনামে আয়োজিত এই কুইজে খাদ্য উৎপাদন, চিকিৎসা, বিদ্যুৎ উৎপাদন এবং মহাকাশ অনুসন্ধানসহ বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির প্রয়োগ তুলে ধরা হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিজ্ঞানের নানা তথ্য জানতে পারবেন, নিজেদের জ্ঞান যাচাই করতে পারবেন এবং আধুনিক সমাজে পারমাণবিক বিজ্ঞানের অবদান সম্পর্কে আরও জানার সুযোগ পাবেন।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী, গবেষক, বিজ্ঞানপ্রেমী এবং আগ্রহী ব্যক্তিরা এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় সেরা তিনজন অংশগ্রহণকারীর জন্য রয়েছে রাশিয়া ভ্রমণের সুযোগ। এই ভ্রমণের অংশ হিসেবে তাঁরা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পারবেন।

আগামী ১০ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিতব্য এই কুইজে অংশ নিতে আগ্রহীরা নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন: https://quiz.atomforyou.com

দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান সম্পর্কে জানার পাশাপাশি বিজ্ঞানকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলাই এই আয়োজনের লক্ষ্য।