বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে আগ্রহী ১৪–১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা প্রকল্প “আইসব্রেকার অব নজেল ২০২৬”।
এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীরা বিশ্বের অন্যতম শক্তিশালী নিউক্লিয়ার আইসব্রেকার “ফিফটি লেট পবেডি”-তে করে উত্তর মেরু (নর্থ পোল) অভিযানে অংশগ্রহণের সুযোগ পাবে। অভিযানে বাংলাদেশসহ ২২টি দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক দলে অংশ নেবে।
প্রতিযোগিতার ধাপসমূহ:
🔹 বিজ্ঞানভিত্তিক অনলাইন কুইজ
🔹 রোসাটম বিশেষজ্ঞদের ওয়েবিনার ও টাস্ক
🔹 ভিডিও প্রেজেন্টেশন
অভিযানে যা থাকছে:
🔹 বিজ্ঞানভিত্তিক লেকচার ও ওয়ার্কশপ
🔹 সায়েন্স গেমস ও চলচ্চিত্র প্রদর্শনী
🔹 আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়
🔹 আর্কটিক অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
যোগ্যতা: ১৪–১৬ বছর বয়সী শিক্ষার্থী
বিস্তারিত ও নিবন্ধন: goarctic.energy
