উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থী মো. মালেকুল সালেহীন প্রত্যয়
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের সহায়তায় পরিচালিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক প্রকল্প “আইসব্রেকার অব নলেজ ২০২৬”-এর আন্তর্জাতিক পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বের ২২টি দেশের প্রায় ৫,০০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে নির্বাচিত ২২ জন বিজয়ী আগামী আগস্টে পারমাণবিক আইসব্রেকার “৫০ লেট পোবেদি (50 Let Pobedy)”-এ চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছেন মো. মালেকুল সালেহীন প্রত্যয়, যিনি দেশের প্রতিনিধিত্ব করে এই আন্তর্জাতিক অভিযানে অংশ নেবেন।
প্রতিযোগিতার আন্তর্জাতিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ৫ মে এবং এটি তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অংশগ্রহণকারীরা বিজ্ঞানভিত্তিক কুইজে অংশ নেয়, যেখানে প্রাকৃতিক বিজ্ঞান, পারমাণবিক শক্তি, আধুনিক প্রযুক্তি ও আর্কটিক অঞ্চল সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করা হয়। দ্বিতীয় ধাপে তারা রোসাটমের বিশেষজ্ঞদের ওয়েবিনারে অংশ নেয় এবং পারমাণবিক প্রযুক্তি ও আর্কটিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পায়।
প্রথম দুই ধাপের ফলাফলের ভিত্তিতে প্রতিটি দেশ থেকে ১০ জন ফাইনালিস্ট নির্বাচন করা হয়। চূড়ান্ত পর্বে তারা “How Nuclear Technologies Are Changing the World Today” শীর্ষক বিষয়ে ভিডিও উপস্থাপনা জমা দেয়। আন্তর্জাতিক বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের জ্ঞান, সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা এবং যুক্তি বিশ্লেষণের ভিত্তিতে মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করে।
রোসাটম জানায়, উত্তর মেরু অভিযানের সময় বিজয়ীরা পারমাণবিক প্রযুক্তি, আর্কটিক গবেষণা এবং বিশ্বের একমাত্র পারমাণবিক আইসব্রেকার বহরের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে। অভিযানে থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের লেকচার, কর্মশালা, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম।
উল্লেখ্য, “আইসব্রেকার অব নলেজ” প্রকল্পের লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক জ্ঞান বিষয়ে তরুণদের আগ্রহ বৃদ্ধি করা এবং বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একত্রিত করা। গত ছয়টি আসরে বিশ্বের ৪০০-এরও বেশি শিক্ষার্থী এই কর্মসূচির মাধ্যমে উত্তর মেরু ভ্রমণের সুযোগ পেয়েছে।
আইসব্রেকার অব নলেজ ২০২৬-এর আন্তর্জাতিক বিজয়ীরা:
১. Yuri Saribekyan (Armenia)
২. Md. Malekul Salehin Prottoy (Bangladesh)
৩. Tikhon Korneenko (Belarus)
৪. Benjamin Reguerin (Bolivia)
৫. Júlia Passarini (Brazil)
৬. Sum Yau Lau (China)
৭. Rayan Ahmed Soliman (Egypt)
৮. Marcell Jeremejev (Hungary)
৯. Lucky Rawat (India)
১০. Galen Athaya Rinaldi Putra (Indonesia)
১১. Anna Ragozina (Kazakhstan)
১২. Meerim Turdumakhamatova (Kyrgyzstan)
১৩. Vasilisa Markova (Mongolia)
১৪. Phyo Thyu Min Thit (Myanmar)
১৫. Joan Kathindi (Namibia)
১৬. Louise Izere (Rwanda)
১৭. Viktor Franolić (Serbia)
১৮. Sithebe Amahle (South Africa)
১৯. Xyleen Mapunda (Tanzania)
২০. Alper Tapki (Türkiye)
২১. Ezoza Beshimjanova (Uzbekistan)
২২. Khang Nguyen Dinh Trong (Vietnam)
(ছবি: goarctic.energy)
