এমএস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফিক্সেট অন ইওর স্কিল” শীর্ষক একটি আকর্ষণীয় ও শিক্ষামূলক মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১১–১২ বছর বয়সী ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে সর্বসাধারণ পারমানবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি এবং ক্লাসের উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর শিক্ষার্থীদের জন্য চেইন রিঅ্যাকশন বিষয়ক একটি শিক্ষামূলক কার্টুন প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা হয়।
শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করতে ডমিনো ব্যবহার করে চেইন রিঅ্যাকশনের একটি প্রদর্শনী করা হয়। পরে শিক্ষার্থীরা নিজেরাই ডমিনো দিয়ে চেইন রিঅ্যাকশন তৈরি করে হাতে-কলমে বিষয়টি অনুশীলন করে। এর পাশাপাশি হিউম্যান চেইন রিঅ্যাকশন বা মানব শৃঙ্খল বিক্রয়া ঘটানো হয়, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহনে মানব শৃঙ্খল বিক্রিয়া করা হয়।
অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পিআইসি প্রতিনিধিরা তাদের প্রশ্নের বিজ্ঞানভিত্তিক ও সঠিক উত্তর প্রদান করেন এবং প্রচলিত ভুল ধারণা ও মিথ ভেঙে সঠিক ও বাস্তবসম্মত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের রাশিয়ার আধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
শেষে মৌলিক জ্বালানি উৎস ও আলোচিত বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের “নিউক্লিয়ার প্রফেশন” ব্রোশিওর সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
